শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নাটোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

‘আমরা সকল কাজই করি আন্তরিকভাবে’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরী ডুন্যান্টের ১৯৫তম জন্মদিনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

সোমবার (০৮ মে) সকালে নাটোর সদর হাসপাতাল এলাকার রেড ক্রিসেন্ট ভবন থেকে এক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেড ক্রিসেন্ট ভবনে ফিরে যায়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট নাটোর ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, রেড ক্রিসেন্ট নাটোর ইউনিটের সেক্রেটারী জালাল উদ্দিন, শিক্ষাবিদ সুবিত কুমার মৈত্র অলোক স্যার, দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আলোচকরা মহামতি হেনরী ডুন্যান্টের জীবনীর ওপর আলোকপাত করেন। স্কুল কলেজের শিক্ষার্থীদের রেড ক্রিসেন্টের গুরুত্ব অনুধাবন করে নিজেদের মানসিকতার উন্নয়নের মাধ্যমে দেশের জন্য কাজ করার আহবান জানান বক্তারা।

পরে স্বেচ্ছায় রক্ত দান কর্মসুচির আয়োজন করা হয়।

আফ/দীপ্ত সংবাদ