শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাস চাপায় এক সার ব্যবসায়ী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় আবুল হোসেন তালুকদার নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নাটোরপাবনা মহাসড়কের আহমেদপুর এলকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআই সারের ডিলার।

স্থানীয়রা ও ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মবকর্তা মাসুদ রানা জানায়, মঙ্গলবার সকালে সার ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার বাড়ি থেকে মোটরসাইলে করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে আহমেদপুর এলাকায় রাহেলা মেমোরিয়াল হাসপাতালের সামনে বেপরোয়া গতির একটি অজ্ঞাত বাস মোটরসাইকেল সহ আবুল হোসেন তালুকদারকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন তালুকদারের মৃত্যু হয়।

পুলিশ জানায়, অজ্ঞাত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More