শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় নিহতদের এক ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। আহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানায়, প্রায় ২০ বছর আগে নিহতদের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শ টাকা ধার নেন। সেই টাকা ফেরত না দেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি কয়েকটি সালিশ বৈঠকে স্থানীয় বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে আব্দুল আউয়ালের ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া জমি দখল করতে গেলে ফোরা মিয়া ও তার ভাই বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই ফোরা মিয়া ও শাকিল গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা গিয়েছিলেন। আহত মনিরা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।