শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

নবনির্বাচিত নৌকার এমপিকে ইসির শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নবনির্বাচিত নৌকার এমপিকে ইসির শোকজ
ফরিদুল হক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেয়ায় জামালপুর–২ আসনে বিজয়ী নৌকার প্রার্থী ফরিদুল হক খানকে শোকজ করেছে ইসি। তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণের দিন ফরিদুল হক সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখিত অপরাধের দায়ে ফরিদুল হকের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ