শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নন-ক্যাডার পদে ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত করলো হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নন-ক্যাডার পদে ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত করলো হাইকোর্ট

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের(পিএসসি) অধীনে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর হিসেবে নন–ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে. এম. রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ নিয়োগ স্থগিত করে রুল জারি করেন।

রুলে তাদের নিয়োগ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না; তা জানতে চাওয়া হয়েছে।

জানা যায়, ২০২১ সালের ২৬ অক্টোবর পিএসসির অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন–ক্যাডার) এর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে, ২০২৩ সালের ১৮ মার্চ তাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ গত ২০ জানুয়ারি ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ প্রদানের সার্কুলার জারি করা হয়। সার্কুলারে তাদের ২৯ জানুয়ারি যোগদানের জন্য বলা হয়েছে।

এরই মধ্যে অনিয়মের অভিযোগে এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ১৮জন হাইকোর্টে রিট করেন। আজ ওই রিটের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এতে করে নিয়োগপ্রাপ্তরা ২৯ জানুয়ারি চাকরিতে যোগদান করতে পারবেন না বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী।

আবেদনকারী ১৮ জনের পক্ষে এ মামলা শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, সঙ্গে ছিলেন আইনজীবী এ. জেড এম নুরুল আমিন, মো. মাকসুদ উল্লাহ, মো. রুকনুজ্জামান, আবু সাহিদ খান, শফিকুল ইসলাম প্রমুখ।

আল