শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নতুন কর্মসূচি ঘোষণা করল হেফাজতে ইসলাম

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নতুন কর্মসূচি ঘোষণা করল হেফাজতে ইসলাম

নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৩ মে বাদ জুমা সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে লিখিত বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব সাজেদুর রহমান।

সকাল ৯টায় শুরু হওয়া মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।

দুপুর ১ টা ১১ মিনিটে হেফাজতে আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর মুনাজাতের মাধ্যমে মহাসমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

 

কর্মসূচি:

১. নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী ৩ মাসব্যাপী বিভাগীয় সম্মেলন করা হবে।

২. আগামী ২৩ মে ২০২৪, বাদ জুমা ৪ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

 

এসএ