শিরোনাম
হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৪ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় জেএমবির পলাতক জঙ্গি গ্রেফতার

আদীব জামাল
আদীব জামাল
নওগাঁয় জেএমবির পলাতক জঙ্গি গ্রেফতার

নওগাঁর সাপাহার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্য নেতা এবং দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য আরিফ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব–৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দুপুরে উপজেলার মধইল এলাকার একটি আম বাগানে র‌্যাব–৫ ও র‌্যাব–২ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আরিফ হোসেন ওই গ্রামের ইমাম হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের ২২ জুলাই আরিফসহ জেএমবি সদস্যরা ঢাকার মোহাম্মাদপুরে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর পরিকল্পনার জন্য গোপন বৈঠকে মিলিত হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও জেমমবি সদস্য সোহাইব শেখ ও রফিকুল ইসলামকে বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন, ধারালো চাপাতি এবং উগ্রবাদী বইসহ হাতেনাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফকে গ্রেফতার করা হয়। পরে আরিফ জামিনে বের হয়ে গেলে বিজ্ঞ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা শেষে বুধবার দুপুরে সাপাহার মধইলের আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আইনি প্রক্রিয়ায় তাকে সাপাহার থানায় হস্তান্তর করা হয়।

এসএ/দীপ্ত নিউজ