শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় ঘর পেল আরও ১২৯০ গৃহহীন পরিবার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় ঘর পেল আরও ১২৯০ গৃহহীন পরিবার
ঘর পেল গৃহহীন পরিবার

সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ–২ প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলায় চতুর্থ পর্যায়ে নওগাঁয় আরও ১ হাজার ২ শত ৯০টি গৃহহীন পরিবারের মাঝে দেয়া হয়েছে পাঁকা ঘর। বুধবার (২২মার্চ) সকাল ৯টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁতে এসব ঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে। এসব গৃহ নির্মাণের কাজের গুনগত মান নিশ্চিত করে ইতিমধ্যে ৫০শতাংশ কাজ সমাপ্ত হয়েছে এবং কবুলিয়ত ও নামজারি সম্পন্ন হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২লাখ ৮৪ হাজার টাকা।

এছাড়াও ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য এর আগে জেলায় মোট ২ হাজার ২৯৫ গৃহহীন ও ভৃমিহীন পরিবারের পুনর্বাসন করা হয়েছে।

যূথী/দীপ্ত