শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের পর শিশুকে হত্যা, আটক ১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজশাহীতে অপহরণের একদিন পর শিশুর লাশ উদ্ধার করেছে পু্লিশ। সোমবার (৩ জুলাই) সকালে মহানগরীর ছোটবন এলাকার খোরশেদের মোড়ের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

একই দিন ভোর সাড়ে ৪টায় নাটোর জেলা থেকে অপহরণকারীকে পলাশকেও গ্রেপ্তার করে পুলিশ।

নিহত শিশুর নাম আনিকা। সে নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে তাকে অপহরণ করে, বড় বনগ্রাম এলাকার শাহিনের পুত্র পলাশ।

রাজশাহী মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার নূর আলম জানান, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে পলাশ। পরে তাকে গলাটিপে হত্যা করে, সুযোগ বুঝে লাশ পুকুরে ফেলে পালিয়ে যায় সে।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে পলাশকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আদনান/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More