দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কে কত দিন পাবেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।


সরকারি ছুটি অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। ফলে ২০২৬ সালের দুর্গাপূজায় মূল সরকারি ছুটি থাকছে ২০ ও ২১ অক্টোবর মোট দুই দিন।

মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তাকর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরো দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে সরকারি কর্মকর্তাকর্মচারীরা টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।

চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর শনিবার। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

অর্থাৎ পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে মহালয়ার মধ্য দিয়ে ১০ অক্টোবর। তবে সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More