দুর্গাপূজা: রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল ও দোকানপাট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানসমূহ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে পূজা শেষে আগামী ২৩ অক্টোবর থেকে পুনরায় আগের সময়সূচি বহাল থাকবে। অর্থাৎ ২৩ অক্টোবর থেকে দোকানপাট ও মার্কেট আগের মতোই সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়–২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More