দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হোয়াইটওয়াশের লক্ষ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। এদিন টস ভাগ্য সহায় হয়েছে টাইগারদের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম দুই ম্যাচে টস হারলেও নিয়মরক্ষার এই শেষ ম্যাচে এসে অবশেষে টস জিতল বাংলাদেশ।

ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে ২–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে লাল–সবুজের প্রতিনিধিরা। আজকের ম্যাচে অজিদের হোয়াইটওয়াশ করার হাতছানি শান্ত–লিটনদের সামনে। অন্যদিকে সম্মান বাঁচাতে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে সফরকারী অস্ট্রেলিয়া।

শেষ ম্যাচের একাদশে আসতে যাচ্ছে দুই পরিবর্তন। সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্রামে দেওয়া হয়েছে পেসার নাহিদ রানাকেও।

দুই জনের বদলে নতুন করে দলে এসেছেন শেখ মেহেদী এবং শরিফুল ইসলাম। এ ছাড়া মিরাজের অবর্তমানে দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন সহ–অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More