শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মমিনুল ইসলাম (৩৮) নামে এক মোটোরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আবু তাহের (৫২) নামে আরও একজন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল আড়াইটায় ফুুলবাড়ী উপজেলার জয়নগর এলাকার শরর্মিলি ফিলিং স্টেশন পেট্রোল পাম্পের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত মমিনুল ফুলবাড়ী, খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের মৃত নবিউল ইসলামের ছেলে। তিনি উপজেলা পশু হাসপাতালের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের লাইভস্টোক সার্ভিস প্রোভাইডার মাঠকর্মি ছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, মমিনুল বিরামপুরে তার বোনের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। বিকেল নিজ বাড়ীতে আসার উদ্দেশ্যে বোন জামাই আবু তাহেরসহ মোটোরসাইকেলে রওনা দেন।মোটোরসাইকেলটি ফিলিং স্টেশনের সামনে এলে, একই দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় তারা সড়কে ছিটকে পড়লে ট্রাকটি মমিনুলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে, এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ