শিরোনাম
হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৪ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

দিনাজপুরে নারীর প্রতি সাইবার সহিংসতা বিষয়ে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে নারীর প্রতি সাইবার সহিংসতা বিষয়ে মতবিনিময়

দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ক্রিসেন্ট কিন্ডার গার্টেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম বলেন, দেশে ক্রমশ বেড়ে চলা সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার–নারীরা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানির ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। স্কুলপড়ুয়া কিশোরী থেকে বিশ্ববিদ্যালয়ের তরুণী, কর্মজীবী থেকে গৃহবধূ–কেউই এই সহিংসতা থেকে রেহায় পাচ্ছেন না। সামাজিক ও মূল্যবোধের অভাবে সাইবার পরিসরে ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে।

তিনি বলেন, কয়েক দশক আগেও যেখানকার নারীদেরকে বলা হত পশ্চাৎপদ, সেখানে নারী শিক্ষা ও অগ্রায়ণে বিশ্বব্যাপী বাংলাদেশের নারীরা এখন সমাদৃত হচ্ছে ‘পথিকৃৎ‘ হিসেবে। শিক্ষা–দীক্ষার মতো নারীরা পিছিয়ে নেই প্রযুক্তির ব্যবহারেও। যাদের বড় একটি অংশ আবার যুক্ত রয়েছেন ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে। কিন্তু সাইবারের মুক্ত জগতে নারী সমাজ কতোটা নিরাপদে বিচরণ করতে পারছেন? ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, নির্বাহী সদস্য রোকসানা বিলকিস, ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনিন আরা, তাপসী রানী, ৯ম শ্রেণীর ছাত্রী সাদিয়া বিনতে সফিক, বিপাশা কুন্ডু, জারাতুন তাজরিন, দেবশ্রী রায় প্রমুখ।

 

সুলতান মাহমুদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ