দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ৫২ রানেই অলআউট হয় নেপাল। ছোট লক্ষ্য ৪০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। তাতে ৫ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের মেয়েরা।

শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব–১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন।

জবাবে খেলতে নেমে ১৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন শুরু থেকেই ভুগেছে নেপালের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রি ধামীকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নিশিতা নিশি। তিনে নেমে জুটি গড়ার চেষ্টা করেন পূজা মহৌত্র। তবে ১৮ বল খেলে মাত্র ২ রান করেছেন তিনি। অধিনায়ক ফেরার পর আর কেউই সানা পারভিনকে সঙ্গ দিতে পারেননি। বাকিদের আসা–যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রমক ছিলেন সানা। ৩২ বলে ১৯ এসেছে তার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ১১ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশি।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More