শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

থানা থেকে আসামি ছিনতাই, ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
থানা থেকে আসামি ছিনতাই, ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা থেকে এজহারভুক্ত আসামি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামকে ছিনতাইয়ের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকাবের নির্দেশে তাকে পুলিশ লাইনের সংযুক্ত করা হয়।

মূলত শ্রীনগর থানার পুলিশের অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরীকে দায়িত্ব পালনে অবহেলা ও দায়িত্বহীনতার কারণে তাকে শ্রীনগর থানা থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার পর মামলার এজাহারভুক্ত আসামি তরিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা তকবির শুরু করেন। পুলিশ তাদের তকবিরে এজহারভক্ত আসামি ছেড়ে দিতে রাজি না হওয়ার এক পর্যায়ে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিদর্শক অপারেশনের রুম ভাঙচুর করে। প্রায় ১৫০ থেকে ২০০ জন বিএনপির নেতাকর্মীরা আসামি ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশ বাধা দেওয়ায় পুলিশদের ওপর আক্রমণ চালায় এবং তাদের কি ঘুষি দিয়ে আসামি নিয়ে বের হয়ে যায়।

এদিকে আসামি ছিনতাইয়ের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে দুই শতাধিক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নামে মামলা করেন। এ মামলায় এখনো পর্যন্ত তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

কায়সার সামির/এজে‌/ মুন্সীগঞ্জ