শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি (তারেক রহমান) শিগগির চলে আসবেন।’

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে’ তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সব তথ্য ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি কথা বলবেন।

 

এসএ