মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

বগুড়া সফরে যাচ্ছেন না তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১০ মার্চ বগুড়া সফর করার কথা থাকলেও তা বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০ মার্চের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কর্মসূচি বাতিল হয়েছে। পরে কর্মসূচি দেয়া হবে।

তিনি বলেন, ‘যেহেতু বগুড়া(সদর) আসনে উপনির্বাচন; সে কারণে প্রধানমন্ত্রী ভোটের আগে কর্মসূচি নেননি। ’

এর আগে, ‘ফ্যামিলি কার্ড’ এর পাইলট প্রকল্পের অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছিল। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More