সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬

তামিলনাড়ুতে প্রথমবারেই বাজিমাত বিজয় থালাপতির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
তামিলনাড়ুর রাজনীতির কয়েক দশকের পুরনো ছক ওলটপালট করে দিয়ে বড় ধরনের চমক দেখাচ্ছেন অভিনেতা বিজয় থালাপতির দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)।

তামিলনাড়ুর রাজনীতির কয়েক দশকের পুরনো ছক ওলটপালট করে দিয়ে বড় ধরনের চমক দেখাচ্ছেন অভিনেতা বিজয় থালাপতির দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, প্রথমবার নির্বাচনে লড়েই রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শক্তি—ডিএমকে এবং এআইএডিএমকেকে বড় ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন এই সুপারস্টার।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর মোট ২৩৪টি বিধানসভা আসনের মধ্যে বিজয়ের দল ১০৭টি আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১১৮ থেকে তারা এখন মাত্র ১১টি আসন দূরে। রাজনীতির ময়দানে পা রেখেই কোনো নতুন দলের এই ধরনের উত্থানকে ভারতের সমকালীন রাজনীতির ইতিহাসে একটি অভাবনীয় ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এদিকে, বর্তমান শাসক দল ডিএমকে জোটের জন্য এই প্রবণতা বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। ২০২১ সালের নির্বাচনে ১৫৯টি আসন নিয়ে দাপটের সাথে ক্ষমতায় আসা এম. কে. স্ট্যালিনের দল এবার বড় ধরনের ভরাডুবির মুখে পড়েছে। তারা এখন পর্যন্ত মাত্র ৫৪টি আসনে এগিয়ে রয়েছে, যা গতবারের তুলনায় ১০৫টি আসন কম।

অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল এআইএডিএমকে জোট ৭২টি আসনে এগিয়ে থেকে লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করছে। গত নির্বাচনের তুলনায় তারা মাত্র ৩টি আসন কম পেলেও বিজয়ের ঝড়ে তাদের অবস্থানও বেশ নড়বড়ে হয়ে পড়েছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More