শিরোনাম
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাবির ২৯তম উপাচার্য হলেন ড. এ এস এম মাকসুদ কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবির ২৯তম উপাচার্য হলেন ড. এ এস এম মাকসুদ কামাল

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক।

শনিবার (৪ নভেম্বর) সকালে উপাচার্যের নিজস্ব কার্যালয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

২০২০ সালের জুন মাস থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন।

অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি। দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বেও ছিলেন তিনি।

গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এক প্রজ্ঞাপনে অধ্যাপক মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মনোনীত করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।