শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাবি সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের শেষ জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবি সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের শেষ জানাজা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বাদ জুম্মা রাজধানী ধানমন্ডির ৬/এ শাহী ঈদগাহ জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় ঢাবির শিক্ষক এবং তার শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

এর আগে, রাজধানী, নর্থ রোডে আরেফিন সিদ্দিককের বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

উল্লেখ্য, ৬ মার্চ দুপুরে ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান আরেফিন সিদ্দিক। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানী ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ছয় দিন লাইফ সাপোর্টে থেকে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।

 

এসএ