শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকার ধামরাই মহাসড়কে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে থানা পুলিশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঢাকার ধামরাই মহাসড়কে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে থানা পুলিশ

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে বেপরোয়া ও অতিরিক্ত গতির পরিবহন, হেলমেট এবং রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলে বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়কের বাথুলী এলাকা “সড়ক নিরাপত্তা বিশেষ সপ্তাহ” এর ৩য় দিনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহয়তা করে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা। এসময় দুইটি বাস, তিনটি ট্রাক, দুইটা কাভার্ড ভ্যান, দুইটা ত্রিহুইলার ও দুইটি মোটরসাইকেলকে জরিমানা করা হয়।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতি ও হেলমেট এবং রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল সাইকেল চালকদের জরিমানা করা হয়। আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের সহকারী পুলিশ সুপার (এ এসপি) মো: নুরুল ইসলাম সিদ্দিকী অভিযান কার্যবিধি পরিদর্শন করেন। অভিযানে এছাড়া গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু, সার্জেন্ট অরবিন্দ সেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের পাশাপাশি নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার সভাপতি এম.নাহিদ মিয়া, সহ–সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এম এ হালিম/আফ/দীপ্ত সংবাদ