শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
বিনোদন

ঢাকায় সংগীতশিল্পী আতিফ আসলাম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় সংগীতশিল্পী আতিফ আসলাম

ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি। আগামীকাল রাতে আর্মি স্টেডিয়ামে ‘গাইবেন তিনি।

আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল রাত আটটার পর মঞ্চে উঠবেন এই তারকা। আতিফ ছাড়াও কনসার্টে গাইবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের। আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।

২০০৩ সালে ব্যান্ড ‘জল’–এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।