শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মাতাতে আসছেন সঞ্জয় দেব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা মাতাতে আসছেন বাংলাদেশী বংশভূত মার্কিন সঙ্গীতজ্ঞ, ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজক এবং ডিজে সঞ্জয় দেব।

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতানোর পর এবার ঢাকা মাতাতে আসছেন বাংলাদেশী বংশভূত মার্কিন সঙ্গীতজ্ঞ, ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজক এবং ডিজে সঞ্জয় দেব।

অনুষ্ঠিতব্য আসন্ন কনসার্টের শিরোনাম শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.। রাজধানীর বনানী এলাকার কামাল আতাতুর্ক পার্কে আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে গানের এ আসর।

জানা গেছে, আন্তর্জাতিক জনপ্রিয় শিল্পী ও ডিজে সঞ্জয়ের সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও এই কনসার্টে পারফর্ম করবেন।

আয়োজক সংস্থা ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, এ কনসার্টের প্রধান আকর্ষণ আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বাংলাদেশি শিল্পী সঞ্জয়ের বিশেষ লাইভ পারফরম্যান্স। ফিফা বিশ্বকাপ ২০২৬এর অফিসিয়াল থিম সংএর অন্যতম আলোচিত এই শিল্পী আগামী ২০ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন।

৬ দিনব্যাপী উৎসবে বিশাল পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে লাইভ মিউজিক, ডিজে পারফরম্যান্স, দর্শকদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম, খাবার, গেমস এবং স্পনসরদের বিশেষ আয়োজন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More