রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু ২৯ জানুয়ারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে ২দিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান বাংলাদেশ জানায়, এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সবকিছু চূড়ান্ত হলে ২০১২ সালের পর আগামী ২৯ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তান ভ্রমণকারী যাত্রীদের দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হয়।

সূত্র: ঢাকা পোস্ট

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More