শিরোনাম
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন কেইশা ল্যান্স বটমস নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প ডিসেম্বর থেকে কার্যকর পোশাক শ্রমিকদের নতুন মজুরি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন.সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাট শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আবদুল এল-সায়েদ নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? নির্বাচনের ফল মেনে নিতে ‘প্রস্তুত’: ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু

 

পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকায় স্বপ্নের ট্রেন যাত্রা শুরু হচ্ছে। ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের বিরতিহীন ট্রেনটি আগামী ১ ডিসেম্বর কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট অনলাইন এবং কাউন্টারে পাওয়া যাবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অনলাইনে দেখা গেছে, টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে ১ ডিসেম্বরের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটের তথ্যমতে, কক্সবাজার–ঢাকা–কক্সবাজারের যাত্রীরা ৮ ঘণ্টা ৫০ মিনিটে গন্তব্যে পৌঁছে যাবেন।

গত ১১ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন। এরমাধ্যমে প্রকল্প অনুমোদনের প্রায় সাড়ে ১৩ বছর পর বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয় কক্সবাজার।

 

আল/ দীপ্ত সংবাদ