সৌদি আরব রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছে সৌদি আরব প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী ২টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর ফলে দূতাবাস ভবনে ‘সামান্য অগ্নিকাণ্ড ও সাধারণ ক্ষয়ক্ষতি’ হয়েছে।
হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন রিয়াদ, জেদ্দা এবং দাহরানে অবস্থানরত নিজ কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডটি ‘সামান্য‘ বলে দাবি করলেও, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে মার্কিন দূতাবাস থেকে আগুনের বিশাল কুণ্ডলী বের হতে দেখা গেছে।
এসএ