106
অন্য সবার মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
জানা যায়, রবিবার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’র (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাইমা রহমান ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষায় অংশ নেন ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন সকালে তিনি অন্য সবার মতো লাইনে দাঁড়িয়ে সব প্রক্রিয়া অনুসরণ করেন। তিনি কেন্দ্রে আসার আগে কেউ জানতেন না জাইমা রহমান আসছেন।
প্রধানমন্ত্রীর কন্যা হয়েও বিশেষ কোন সুবিধা না নেওয়ায় প্রশংসায় ভাসছেন ব্যারিস্টার জাইমা রহমান।
এসএ