শিরোনাম
আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা ২৪ ঘণ্টা না যেতেই দেশে কমল স্বর্ণের দাম জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক ছুটির দিন বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডোমারে হেরোইনসহ ২ সহোদর গ্রেপ্তার

আদীব জামাল
আদীব জামাল
ডোমারে হেরোইনসহ ২ সহোদর গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলায় তিন গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারী সহোদর গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছোটরাউতা জলপাখুড়ী এলাকায় হেরোইন বিক্রয়ের সময় ৬টি পুড়িয়াসহ তাদের গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্ব চিকনমাটি এলাকার মৃত তোফাজ্জল হোসেনের দুই ছেলে মোঃ আব্দুর রশীদ (৫৯) ও মোঃ ওসমান গনি বাবলু (৫০)।

থানা সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটরাউতা জলপাখুড়ী এলাকায় হেরোইন বিক্রয়ের সময় দুই ভাই রশিদ ও বাবলুকে গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ। এসময় তাদের কাছে তিন গ্রাম ওজনের ৬ টি হেরোইনের পুড়িয়া পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১(০৮) ২৩ একটি মামলা হয়েছে। রশীদের বিরুদ্ধে মাদকের ১০ টি ও বাবলুর বিরুদ্ধে পাঁচটা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

মোরশেদ আলশ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।