শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান বরখাস্ত: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান বরখাস্ত: আইনমন্ত্রী

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতি এবং ড. ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সকাল সোয়া দশটায় আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেন আইনমন্ত্রী। দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা কসবা উপজেলার উদ্দেশ্যে রওনা হন তিনি।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের (আলমগীর) জেলে যেতে হবে এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘আমি তো এখন পর্যন্ত জানি না তিনি (মির্জা ফখরুল) কোনো অপরাধ করেছেন কিনা। তাকে কেন জেলে যেতে হবে এটা আমি জানি না। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।’

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ