দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২৪ ঘন্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডেঙ্গু: ২৪ ঘন্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩১ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএসসিসি) ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএনসিসি) ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ৩৪, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৫৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৩৬ হাজার ৫২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ