শনিবার, মে ২৩, ২০২৬
শনিবার, মে ২৩, ২০২৬

রামিসা হত্যা: ডিএনএ টেস্ট সম্পন্ন, রবিবারের মধ্যেই চার্জশিট দাখিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট রিপোর্ট সম্পন্ন হয়েছে। রবিবারের (২৪ মে) মধ্যে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হতে পারে।

শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানা উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। আজ রিপোর্ট হাতে পেলে মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে। আশা করছি, আগামীকালই (রবিবার) আদালতে চার্জশিট জমা দিতে পারব।

এদিকে, এ মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানা বুধবার (২০ মে) দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সোহেল জানায়, গত ১৯ মে ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিল। ভুক্তভোগী পরিবারের সঙ্গে তাদের পূর্ব কোনো শত্রুতা ছিল না।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More