ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা, ভিপি সাদিক, জিএস ফরহাদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে শিবিরের প্রার্থীরা সিনেট ভবনে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে।

ঘোষিত প্যানেলে সহ–সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা গণমাধ্যমকে জানান, তাদের এই প্যানেলে থাকবে ৪ জন নারী শিক্ষার্থী, ১ জন চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি, একজন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী এবং একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

এছাড়া ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ’ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এমন বৈচিত্র্যময় প্যানেল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More