
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

চিকিৎসাধীন বিএনপ স্থায়ী কমিটি সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান’কে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজ নেন রাষ্ট্রপতি।
হুইলচেয়ারে বসে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন ড. আব্দুল মঈন খান। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং ।
এ সময় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ হাসপাতালের অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাসপাতালের সিসিইউ‘তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন স্থানীয় সরকার মন্ত্রী। বুকে ব্যথা নিয়ে গত বুধবার (২১ অক্টোবর) রাতে তিনি হাসপাতালে আসেন।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।