দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও লাইনের ব্যাকবোন অংশে কাজ করার জন্য আজ শুক্রবার (২৩ অক্টোবর) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেশ কিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মাইকিং করে এ তথ্য জানিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি–২ ব্রাহ্মণপাড়া জোনাল অফিস কর্তৃপক্ষ।

ঘোষণা অনুযায়ী, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১–৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে কাজ করা হবে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন করা হবে। ফলে শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে: ব্রাহ্মণপাড়া বাজার ও আশপাশের এলাকা, সাহেবাবাদ, দীর্ঘভূমি, উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণপাড়া থানা এলাকা।

নির্ধারিত সময়ের চেয়ে কাজ শেষ হতে কমবেশি সময় লাগতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণপাড়া জোনাল অফিস কর্তৃপক্ষ।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।