শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ট্রাম্পের সাবেক আইনজীবীকে ১৫ কোটি ডলার জরিমানা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ট্রাম্পের সাবেক আইনজীবীকে ১৫ কোটি ডলার জরিমানা
ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিলিয়ানি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিলিয়ানিকে ১৫ কোটি ডলার জরিমানা করেছে আদালত।

স্থানীয় সময় শুক্রবার (১৫ ডিসেম্বর) মানহানির মামলায় গিলিয়ানিকে দোষী সাব্যস্ত করে ওয়াশিংটন ফেডারেল আদালত।

আট সদস্যের ফেডারেল জুরি এক আদেশে নির্বাচনকর্মী রুবি ফ্রিমান ও তার মেয়ে ওয়ানদেরা মসকে মানহানির জন্য এক কোটি ৬০ লাখ ডলার, তাদের মানসিক কষ্টের জন্য দুই কোটি ডলার এবং শাস্তিমূলক ক্ষয়ক্ষতির জন্য সাড়ে সাত কোটি ডলার প্রদানের জন্য ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবীকে নির্দেশ দেয়। খবর এএফপির।

আরও পড়ুন:  আত্মসমর্পণ করছেন ট্রাম্পন

জর্জিয়ার দুই নির্বাচন কর্মীর বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করার অভিযোগ করেন রুডি গিলিয়ানি। এতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই দুই কর্মী। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান গিলিয়ানি।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ