টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তরপূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানে বৃষ্টিপাত কমে আসা এবং পানি নিষ্কাশনের সুবিধা হওয়ায় চট্টগ্রাম অঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টিপাতের কারণে সিলেট, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ উত্তরপূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েকটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More