দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৬৬ জন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৬৬ জন

টাঙ্গাইল জেলায় বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানান , জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৬৬ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ৫৮০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪৩৯ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৪১ জন রোগী। জেলায় ডেঙ্গু জ্বরে মোট ৫ জনর মৃত্যূ হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২২ জন, নাগরপুর উপজেলায় ১৭ জন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় ৮ জন, গোপালপুর উপজেলায় ৬ জন এবং ধনবাড়ী উপজেলা ৪ জন রয়েছেন।

শায়লা/দীপ্ত নিউজ