১১
টাকা ছাপানোর খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ২০২৬–২৭ অর্থবছরের প্রাক–বাজেট আলোচনায় প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
এ বিষয়ে সাংবাদিকরা আজ জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন।