টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব উঠেছে নিক কেলির কাঁধে। টি–টোয়েন্টিতে এটি তার প্রথম অধিনায়কত্ব, যা দলটির জন্য নতুন এক অধ্যায়। সফরকারীদের দলে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট–বিশ্বকাপ স্কোয়াড থেকে একমাত্র অবশিষ্ট সদস্য ইশ সোধি।
এদিন আব্দুল গাফফার সাকলাইনকে অভিষেকের অপেক্ষায় রেখে ফেরানো হয়েছে আরেক পেসার রিপন মন্ডলকে।
এদিকে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।