শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
ছিনতাইয়ের ঘটনায় চক্রের ৪ সদস্য

ঝিনাইদহের কালীগঞ্জে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) রাতে যশোর ও কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন – কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা এলাকার শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২৯), বেলাট এলাকার খন্দকার রসুলের ছেলে খন্দকার রেজওয়ান (৪১), একই এলাকার জমির হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩০) ও যশোর জেলার কোতোয়ালির শেখহাটি এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন (৩২)।

শুক্রবার গভীর রাতে কালীগঞ্জের দুই ছগল ব্যবসায়ী পৌরসভার শিবনগর এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (৩৫) এবং একই এলাকার আহাদ আলীর ছেলে মোহাম্মদ মিলন (৩২) চট্রগ্রাম থেকে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে রিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিহারি মোড় পার হয়ে রিকশা বোষ্টমপাড়া বটতলা নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত নোহা সিলভার রঙের পুরাতন মডেলের মাইক্রোযোগে পেছন থেকে এসে তাদের গতি রোধ করে। এ সময় রিকশাটির এক চাকা পাশের ড্রেনের মধ্যে ঢুকে যায় এবং আরহী রাজীব ও মিলন রিকশা থেকে ছিটকে পড়ে। সাথে সাথেই নোহা মাইক্রোবাস থেকে ৩–৪ জন ডাকাত নেমে এসে তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে খুন জখমের ভয় দেখিয়ে রাজীবের নিকট থেকে ১২ লাখ টাকাসহ হ্যান্ডব্যাগটি কেড়ে নেয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গত মার্চ মাসের ৩ তারিখে উপজেলার আড়পাড়া বিহারি মোড় এলাকা থেকে মধ্যরাতে ছাগল ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে ছিনতাইয়ের সাথে জড়িত চক্রের ৪ সদসকে আটক করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আটক আরিফ ও আব্দুল্লাহ ঝিনাইদহ আদালতে ১৬৪ ধারায় ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এফএম/দীপ্ত সংবাদ