বুধবার, এপ্রিল ১, ২০২৬
বুধবার, এপ্রিল ১, ২০২৬

ঝিনাইদহে ট্রাক্টর কেড়ে নিলো শিশুর প্রাণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে মাটি টানা ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান () নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোস্তাফিজুর রহমান মধুপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। শিশু মোস্তাফিজুর রহমান মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, স্কুল থেকে ফিরে বিকেলে দুই ভাই বাইসাইকেলে পারশ্রীরামপুর মাঠের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালুখালী মাঠের গভীর নলকূপের কাছে সড়কে উল্টো দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাক্টর দ্রুত গতিতে আসা দেখে তারা দাড়িয়ে পড়ে। এ সময় পিছনে বসা মোস্তাফিজুর ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মোস্তাফিজুর। এ সময় ট্রাক্টর চালককে আটক করে স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা ট্রাক্টর চালককে পুলিশে সোপর্দ করেছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More