শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝালকাঠিতে কৃষকের ধান কাটলেন কৃষি সচিব

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝালকাঠিতে কৃষকের ধান কাটলেন কৃষি সচিব

 

বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনাধান– ২৫ শস্য নমুনা কর্তন উপলক্ষ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বটতলা বাজার সংলগ্ন এলাকায় কৃষক রবিউল খানের ধান কাটলেন কৃষি সচিব।

বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ের (পিপিসি অনুবিভাগ) অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ধান কাটার উদ্বোধন করেন।

পরে নলছিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষদের নিয়ে মাঠদিবস অনুষ্ঠানে যোগদান করেন তিনি। এতে বিনাধান–২৫ এর চাষের বিভিন্ন সু্বিধার দিক তুলে ধরেন বক্তারা। তারা জানান ১শত ৪২ দিনের মধ্যে বিনাধানের ফলন পাওয়া যায়।এতে প্রতিহেক্টরে প্রায় সাড়ে ৭ টন ধান পাওয়া যাবে, যাতেকরে কৃষকরা ভালোলাভান হতে পারবে। ড.মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন

অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের কৃষিবিদ মোঃ শওকত ওসমান। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম। নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা।

 

আল/দীপ্ত সংবাদ