জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের চুক্তি স্বাক্ষর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা২০২৬’এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের যাতায়াত ভাড়া দ্রুততম সময়ে ও নিরাপদে প্রেরণের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ (bKash) লিমিটেড’এর মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইসচ্যান্সেলর মহোদয়ের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন এবং বিকাশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আলহোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. আলাউদ্দিন, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এস এম মাসুদ রানা, আইন দপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম, আইসিটি দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহনেওয়াজ, জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ, ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম প্রমুখ। অন্যদিকে বিকাশ লিমিটেডের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনিসুজ্জামান।

এই দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগিরা কোনো প্রকার প্রশাসনিক জটিলতা ছাড়াই সরাসরি নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে যাতায়াত ভাতা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল ও ক্যাশলেস সুবিধার এই উদ্যোগটি খেলাধুলার আয়োজনে স্বচ্ছতা বৃদ্ধি ও গতিশীলতা আনবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More