বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপ এমসিকিউ (নৈবর্ত্তিক) পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার (১২ জুন) রাতে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্টোরিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টোরিতে জাইমা রহমান লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
জানা গেছে, প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এর আগে, শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিল ওয়েবসাইটে আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রথম ধাপে ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী।
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পরীক্ষার্থীদের এমসিকিউ, লিখিত ও মৌখিক—এই ৩ ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।
এসএ