শিরোনাম
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

জয়পুরহাটে ভোলা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়পুরহাটে ভোলা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন
১৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে ভোলা মন্ডল হত্যা মামলার ২০ বছর পর ১৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদন্ড দেওয়া হয়।

বুধবার ( ৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা ও কুয়াতপুর এলাকায়। এদের মধ্যে একজন পলাতক রয়েছেন।

আরও পড়ুন: জয়পুরহাটে স্কুলছাত্র হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদন্ড

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার হরেন্দা হাকিমপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে ভোলা মন্ডল পাওয়ার টিলার দিয়ে জমি চাষের ব্যবসা করতেন। ২০০৩ সালে ৫ জুলাই ভোলা তার চালক মিরশহিদকে নিয়ে মাঠে জমি চাষ করতে যান। সেদিন রাতেও আরও জমি চাষ করতে হবে বাসায় জানালে, তার অপর তিন ভাই খাবার নিয়ে মাঠে যান। এসময় পাওয়ার টিলার চালাতে দিয়ে ভোলা খাবার খাওয়ার পর চার ভাই পাশের ভিটার উপর বিছানা বিছিয়ে ঘুমিয়ে পড়েন। সে রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা অস্ত্র–সস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন।

এসময় আসামীদের মারপিটে ও দেশীয় অস্ত্রের আঘাতে ভোলা গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই দোলা মন্ডল বাদি হয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

 

 

 

মাসুদ / আল / দীপ্ত সংবাদ

 

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।