শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই অস্ত্র ব্যবসায়ী আটক, বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবিতে ২জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রবিবার (২৩ জুলাই) পাঁচবিবি পৌর শহরে টিঅ্যান্ডটি পাড়ায় অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীরা হলো পাঁচবিবি বালিঘাটা টিঅ্যান্ডটি পাড়া মহল্লার মৃত আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (৩৫) ও দিনাজপুরের হাকিমপুরের মধ্য বাসুদেবপুর স্টেশন পাড়ার মৃত আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত সুজন ও লিটন ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে ।

শায়লা/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More