বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চেকপোস্ট দেখে গাঁজা রেখে পালাল ২ মাদক কারবারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাগেরহাট পৌরসভার দশানী মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলসহ ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি।

বুধবার
(৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাটখুলনা মহাসড়কের দশানী এলাকায় পুলিশের ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মোটরসাইকেল মালিককে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: পিকআপে লোহার বাক্সে করে গাঁজা যাচ্ছিলো ঢাকায়

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ফিটসেনবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে সকালে দশানী এলাকায় চেকপোস্ট বসায় ট্রাফিক পুলিশ। পরে মোটরসাইকেল তল্লাশী চালিয়ে দুটি বস্তায় থাকায় ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদক ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

 

 

মামুন/ আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More