শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীকে গলা কেটে কুপিয়ে হত্যা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীকে গলা কেটে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কিতাব আলী (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার(১৯ এপ্রিল) সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরআগে, মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত কিতাব আলী (৪৮) জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সকালে কাদিপুর গ্রামের মাঠে কিতাবের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাটি অধিকতর তদন্তে কাজ করছে ঝিনাইদহ সিআইডি পুলিশের ক্রাইমসিন ইউনিট ও পিবিআই পুলিশসহ জেলা পুলিশের একাধিক টিম। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তিনি আরও জানান, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি কাদিপুরে ঘর জামাই থাকতেন কিতাব। দীর্ঘদিন থেকে সে ও তার স্ত্রী মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নিহতের মরদেহের পাশ থেকে ২ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।

যূথী/দীপ্ত সংবাদ