চাঁপাইনবাবগঞ্জের বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন– ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান, জেনারুল ইসলামের ছেলে মিনহাজ ও একই উপজেলার রানীহাটি–উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আহতরা রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণে দুজন নিহত হন। আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক। যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটি আংশিক ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।